১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নৈশ প্রহরী আহত হওয়ার ঘটনা নিয়ে এলাকায় প্রতিবাদের ঝড়

  • Update Time : ১০:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য ফিসারী লুটপাটকারীদের হামলায় নৈশ প্রহরী আহত হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় ও প্রতিবাদের ঝড় বইছে।

জানাগেছে, গত ৪ জুন সোমবার রাত ১ টার দিকে ইসমাইলচক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছন্দু মিয়ার মৎস্য ফিসারীতে একই গ্রামের একদল বখাটে লোক হামলা ও লুটপাট চালায়।

এ সময় বখাটেদের হামলায় ফিসারীর নৈশ প্রহরী হাবিজ মিয়া আহত হন। এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী ছন্দু মিয়ার ছেলে জুবায়ের আহমদ বাদী হয়ে ৭ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৭ জুন সন্ধ্যায় নানু মিয়া (৩৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ইসমাইলচক গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে। এ নিয়ে এলাকায় তেলাপাড় ও প্রতিবাদের ঝড় বইছে। এ ঘটনায় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, ইসমাইলচক গ্রামের মুরব্বী সুরুজ মিয়া, গ্রামের মসজিদ কমিটির সদস্য ছালিক মিয়া, আবরুছ মিয়া, রহিম উদ্দিন, স্বজনশ্রী গ্রামের সাবেক ইউপি সদস্য এলাইছ মিয়া, সাবেক ইউপি সদস্য নুরুল মিয়া, মাসুক মিয়া ও বশির মিয়া সহ এলাকার গণ্যমান্য লোকজন প্রতিবাদ জানিয়ে বলেন, ছন্দু মিয়ার ফিসারী লুটপাট নিয়ে প্রতিপক্ষের হামলায় নৈশ প্রহরী আহত হন। এছাড়া ফিসারী লুটপাটের এ ঘটনাকে ধামাচাপা দিতে ইসমাইলচক গ্রামের মসজিদকে জড়িয়ে প্রতিপক্ষের দেয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে ২/১টি কাগজ ও অনলাইন পত্রিকায় সংবাদ চাপা হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তারা উক্ত সংবাদের তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এদিকে-উক্ত মামলার আসামীরা আদালত থেকে জামিনে বাড়িতে এসে মামলাটি তুলে নিতে মামলার বাদী ও স্বাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মামলার বাদী জুবায়ের আহমদ জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নৈশ প্রহরী আহত হওয়ার ঘটনা নিয়ে এলাকায় প্রতিবাদের ঝড়

Update Time : ১০:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮