১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হারুনুর রশীদ চৌধুরী

  • Update Time : ০২:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভ করেছেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
জানাগেছে, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) সম্মাননা স্মারক ও সনদপত্র লাভ করেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

১২ জুন মঙ্গলবার সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যাণ সভায় জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদের হাতে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্বারক তুলে দেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন। এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে-জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য কলি বেগম, আফজাল মিয়া, সংবাদকর্মী সাদিকুর রাহমান প্রমূখ। বিবৃতিদাতারা শ্রেষ্ঠ ওসি হারুনুর রশীদ চৌধুরীর সফলতা কামনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হারুনুর রশীদ চৌধুরী

Update Time : ০২:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮