জগন্নাথপুর পৌরসভার বাজেট পেশ
- Update Time : ১২:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট পেশ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৩৬ কোটি ২১ লক্ষ ৮০ হাজার টাকা বাজেট পেশ করেন পৌর মেয়র আলহাজ¦ আবদুল মনাফ।
এতে ব্যয় দেখানো হয় ৩৬ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
১১ জুন সোমবার জগন্নাথপুর পৌর ভবনে বাজেট পেশ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ¦ আবদুল মনাফের সভাপতিত্বে ও পৌর সচিব মোবারক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্যানেল মেয়র শফিকুল হক, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, দিপক গোপ, নার্গিস ইয়াসমিন, মিনা রাণী পাল, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক অমিত দেব, হুমায়ূন কবির, গোবিন্দ দেব, জগন্নাথপুর তদারক কমিটির সহ-সেক্রেটারি জুনেদ ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























