জগন্নাথপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অালোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ১২:৫৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যােগে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা এবং জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মনজুর অাহমদ কবিরীর সুস্থতা কামনায় অায়োজিত অালোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
উপজেলার অাশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ইফতার মাহফিল ইউনিয়ন যু্বদলের সভাপতি ইউসুফ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রনেতা সৈয়দ এনামুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল জগন্নাথপুর উপজেলার যুগ্ম-অাহবায়ক হাজি সোহেল অাহমদ খান টুনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা যু্বদলের অন্যতম নেতা রুহুল অামিন খান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা বাবুল খান মুন্না, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি (ভারপ্রাপ্ত) অাজিজুল রাজা চৌধুরী অানা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অাশারকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মাহবুব চৌধুরী, অাব্দুল হক কামালী, যুবদল নেতা শুয়েবুল হক শাহনাজ, ছাত্রদল নেতা অদুধ কামালী, মিছবাহ কামালী, সদরুল ইসলাম, সুজেল মিয়া, এনাম মিয়া, মাহফুজ খান, অাব্দুল হামিদ, সুটন মিয়া, সাজু মিয়া, লটন মিয়া, সাজন মিয়া, সিপন মিয়া, সাব্বির অাহমদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরঅান তেলাওয়াত করেন সমাজকর্মী সৈয়দ তোফায়েল অাহমদ।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম সাহেব।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন শ্রেণী-পেশার ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আবুল মনসুর মোঃ শওকত, সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রায়হান উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল কাদির সোহাগকে অান্তরিক অভিনন্দন জানান দলের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি



























