রোজাদারকে সফলতার পথ দেখাবে যে আমল
- Update Time : ১২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান মাসে মর্যাদা কত বেশি তা বুঝানোর জন্য কুরআনে কারিমের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ‘রমাজন মাস; এতে মানুষের দিশারী ও সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ করা হয়েছে। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন তাতে রোজা পালন করে।’ (সুরা বাকারা : আয়াত ১৮৫)
কুরআনের আয়াতে কারিমা থেকেই জানা যায় যে, আল্লাহ তাআলা এ বরকতময় পবিত্র মাসেই মানুষে জীবন পরিচালনার একমাত্র নির্দেশিকা কুরআনুল কারিম নাজিল করেছেন।
মুসলিম উম্মাহর জন্য এ পবিত্র মাসে তাকওয়া অর্জনে রোজা পালনের সঙ্গে সঙ্গে যে কাজগুলো বেশি বেশি করা জরুরি, তা থেকে কিছু তুলে ধরা হলো-
১. রোজা পালনে মানুষ সতর্কতা অবলম্বন করবে; যাতে কোনো ধরনের ছোট-বড় গোনাহ না হয়। তাকওয়া অর্জনে প্রথমেই মানুষকে গোনাহের কাজ পরিত্যাগ করতে হবে।
২. রমজান মাসের অন্যতম হক হলো পবিত্র কুরআন তেলাওয়াত করা। কারণ এ মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন।
৩. বেশি বেশি ঈমানি কালেমা পাঠ করা।




























