স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে। তাকে আজ মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। থানার এ, এসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজার সংলগ্ন সেতুর দক্ষিন পাড় থেকে জানু মিয়া (২৮) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ভারতীয় ৫ বোতল অফির্সাস চয়েস মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলার পাইলগাও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের মঈন উদ্দিনের পুত্র।
১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :





























