বিশ্বনাথের জুবায়ের ইতালী ছাত্রলীগের সহ সভাপতি মনোনিত
- Update Time : ০১:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: ইতালী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি পদে মনোনিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের শাহ জুবায়ের আহমদ শিশু। ৮ মে ইতালী কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। এতে সুলতান মাহমুদকে সভাপতি ও মহিউদ্দিন হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে ১৩ নাম্বারে নাম রয়েছে শাহ জুবায়ের আহমদ শিশু’র।
জুবায়ের সিলেটের বিশ্বনাথ উপজেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের ইরন মিয়ার প্রথম পুত্র। তার পিতা স্থানীয় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি। জুবায়ের ২০১৬ সালে ইতালীতে পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে সেখানকার মিলান শহরে বসবাস করছেন। ইতালী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মনোনিত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




























