শিবগঞ্জে হাত-পা বাঁধা ৪ জনের গলাকাটা লাশ উদ্ধার
- Update Time : ০৪:৫৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বগুড়ার শিবগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা চার ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের দেবগাজী গ্রামের ধানক্ষেত থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
চারটি লাশের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আটমুল ইউনিয়নের কাঠগাড়া চকপাড়া গ্রামের পান বিক্রেতা শাহাবুল ইসলাম (৩৩) ও একই গ্রামের রংমিস্ত্রি জাকারিয়া (৩০)।
স্থানীয়রা জানান, কে বা কাহারা চারজনকে গলাকেটে হত্যা করেছে। সকালে ধান ক্ষেতে লাশগুলো দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধারকাজ করছে। তবে কেন, এই হত্যাকান্ড, এবিষয়ে এখনো কিছুই বলতে পারছে না পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, লাশগুলো হাত পা বাঁধা অবস্থায় ছিল। পরনে ছিল প্যান্ট, গায়ে গেঞ্জি। পুলিশ ধারণা করছে, অন্য কোথাও তাদের হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।




























