০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ

  • Update Time : ০২:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১১ টা থেকে তিন মাসের বকেয়া বেতন এবং ওভারটাইম বিল পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এর আগে মালিকপক্ষের কথা অনুযায়ী আজ মঙ্গলবার সকালে বকেয়া বেতনের জন্য কারখানায় হাজির হয় পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় অবস্থিত আব্বাস এ্যাপারেলস কারখানার শ্রমিকরা। দীর্ঘক্ষন মূল ফটকে তালাবদ্ধ কারখানাটির সামনে অবস্থান নিলেও মালিক পক্ষের কোন সাড়া পায়নি শ্রমিকরা। একপর্যায়ে কারখানাটির নিরাপত্তা কর্মীরা বেতন দেয়া হবে জানিয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এঘটনায় শ্রমিকরা কারখানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাভার বাজার রোড হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠে আসে। এসময় শ্রমিকরা বাজার রোডের মাথায় মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলে ৮ই মে বেতন আদায় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েও ক্ষুব্ধ শ্রমিকদেরকে রাস্তা থেকে সড়াতে ব্যার্থ হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ

Update Time : ০২:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮