০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

  • Update Time : ০২:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাসস্ট্যান্ড এলাকায় পাজেরো জীপ থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় একটি পাজেরো জীপ থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার রামু থানার দক্ষিণ মরিপাড়া গ্রামের সাব্বির আহমেদের ছেলে মাদক ব্যবসায়ী মঞ্জুল আলম (৪০), একই থানার ভূয়া কিলম গ্রামের মৃত হোসেনের ছেলে দিদার আলম (২২) ও মধ্যেম কুনিয়া পালং গ্রামের বদিউল আলমের ছেলে আব্দুল আলম (৩৬)।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী (ঢাকা-মেট্রো-ঘ-১১- ৪৩০৯) একটি পাজেরো জীপ এ তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই জীপ থেকে আনুমানিক ৪২ লাখ টাকার ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

Update Time : ০২:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮