ধর্ষনকারীদের গ্রেফতার করে জনসম্মুখে হত্যা করুন : তুর্কি সভাপতি
- Update Time : ১২:৪৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বলতে গেলে ধর্ষণ বাংলাদেশের এক চলমান ব্যাধির নাম। এই ব্যাধি থেকে উত্তরণের জন্য একটি দিকনির্দেশনামূলক বক্তব্য ফেইসবুকের মাধ্যমে প্রকাশ করেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদ তুরস্ক শাখার সভাপতি মুহাম্মদ নাসিফুল ইসলাম। নাসিফুল ইসলামের বক্তব্যটি পাঠকদের কাছে হুবহু তুলে ধরা হলো-
“ধর্ষণ,ধর্ষণ,ধর্ষণ। এমন কোনো দিন নেই যে বাংলাদেশের পত্রিকাগুলো দেখলে ধর্ষণের খবর চোখে পড়ে নাহ। ২২ বছরের যুবতি থেকে শুরু করে ২২ মাসের বাচ্চাকে ধর্ষণ করছে নরপিশাচরা।
বাংলাদেশে হওয়া ধর্ষণের ঘটনাগুলোর পর আমরা আবেগাপ্লুত হই,জ্বালাময়ী স্ট্যাটাসের বন্যায় ভেসে যায় ফেইসবুকের টাইমলাইন,কিন্তু এতে করে কি কমছে ধর্ষণের হার???
কখনো নিজেকে একজন ধর্ষিতার ভাই হিসেবে কল্পনা করে দেখবেন কেমন লাগে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয় তার কাছে সেই মুহুর্তটুকু মৃত্যুর চেয়েও বিভীষিকাময়। অনেক মেয়েরাই ধর্ষিতা পরিচয় নিয়ে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
কেউ কেউ এই ব্যাধির জন্য দ্বায়ী করছেন নারীর পোশাককে আবার কেউ কেউ দোষ দিচ্ছেন পুরুষদের মানসিকতার।
আমি বিশ্বাস করি এই নিকৃষ্ট ব্যাধি থেকে বেরিয়ে আসতে হলে পুরুষদের যেমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে ঠিক তেমনি নারীদেরও শালীনতার সাথে চলাফেরা করতে হবে।
আর ধর্ষকদের শাস্তি একটাই, ওদের গ্রেফতার করে জনতার সামনে হত্যা করুন। এই রিকুয়েস্ট আমি দেশের সমাজপতিদের কাছে করতে চাই। কারন ধর্ষকরা হলো HIV ভাইরাসের মতো সমাজের ভাইরাস। এদের গ্রেফতার করে,আদালতে নিয়ে,মামলা করে,জুডিশিয়াল বোর্ড গঠন করে জামাই আদর করার কোনো যুক্তি নাই।”




























