০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক মালিকদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

  • Update Time : ০১:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ব্যাংকিং খাতের সঙ্কট নিরসনের এবার ব্যাংক মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত থাকবেন। ব্যাংক মালিকদের দাবি ব্যাংক খাতে চরম আর্থিক সঙ্কট শুরু হয়েছে। তারল্য সঙ্কটের কারণে সুদের হার দুই ডিজিটে পৌঁছেছে। এ অবস্থায় সঙ্কট মেটাতে সরকারি আমানত চাওয়া ও সিআরআর কমানোসহ ব্যাংক মালিকরা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক মালিকদের ডেকেছেন। সূত্র জানিয়েছে, বৈঠকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) কমানোসহ শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। শেয়ারবাজারে অস্থিরতা কাটাতে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে অনুরোধ করা হতে পারে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্যাংক মালিকদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

Update Time : ০১:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮