০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানিক সরকারকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ অথবা কেরালায় চলে যাওয়ার আহবান

  • Update Time : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ অথবা কেরালায় ঠাঁই নেয়ার আহ্বান জানিয়েছেন আসামের বিজেপি দলীয় এমপি হিমান্ত বিশ্ববর্মা।

মানিক সরকারের সিপিআইএমকে ২৫ বছরের দুর্গ ত্রিপুরা থেকে বিদায় জানাচ্ছে বিজেপি।

তারাই দৃশ্যত ওই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে শনিবার এ মন্তব্য করেছে হিমান্ত বিশ্ববর্মা।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তিনি এদিন আগরতলায় এক র‌্যালি করছিলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানিক সরকারের সামনে এখন তিনটি অপশন আছে। তিনি চলে যেতে পারেন পশ্চিমবঙ্গে। সেখানে এখনও সিপিআইএমের কিছুটা অস্তিত্ব আছে। না হয় তিনি চলে যেতে পারেন কেরালায়। সেখানে তার দল ক্ষমতায় আছে। তারা কেরালায় আরো তিন বচরের মতো ক্ষমতায় থাকবে। অথবা তিনি প্রতিবেশী বাংলাদেশে চলে যেতে পারেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মানিক সরকারকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ অথবা কেরালায় চলে যাওয়ার আহবান

Update Time : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮