জামান-জয়নাল-আতিকের নেতৃত্বে সিলেট নিউ ওরিয়েন্টেল শপিং সেন্টারের নতুন পরিচালনা কমিটি
- Update Time : ০৫:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজারে প্রবাসীদের বিনিয়োগে প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল কমপ্লেক্সের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নতুন পরিচালনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা জামান চৌধুরী তসলিম।
ম্যানেজিং ডাইরেক্টর
(এমডি) নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী সুনামগঞ্জের জগন্নাথপুরের জয়নাল কোরেশী।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মতলিব চৌধুরী ও ডাইরেক্টর ফাইন্যান্স (ট্রেজারার) নির্বাচিত হয়েছেন কাউন্সিলার ও বিবিসিএর নেতা কাউন্সিলার আতিকুল হক।
ইষ্ট লন্ডনের বাংলা টাউনের আমারগাঁও রেস্টুরেন্টে পরিচালা বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় বিনিয়োগকারীরা ছাড়াও বৃটেনের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
কোম্পানীর পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক কাউন্সিলার আতিকুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানীর নতুন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন পরিচালনা কমিটির অন্যান্য পরিচালকরা হলেন, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মোহাম্মদ আনা মিয়া, সৈয়দ রুহুল আমিন, মোঃ সোহেলুল হক, মোঃ মাহমুদুর রহমান, মোঃ ফয়সাল আহমদ, সৈয়দ মোস্তফা মোমেন, জিয়াউর রহমান, সৈয়দ সুবের আহমদ, মোহাম্মদ ফটিক মিয়া, মঞ্জুরুল ইসলাম, রুশনারা বেগম, আব্দুল মতলিব চৌধুরী, রহমান চৌধুরী, আব্দুল কাইয়ুম ও শানুর আলী।
উল্লেখ্য ২০১৫ সালে নতুন পরিচালকরা এ কমপ্লেক্স ক্রয় করে নিউ ওরিয়েন্টাল শপিং সেন্টার নামে যাত্রা শুরু করেন। ১০তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে একটি বিলাসবহুল আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও শতাধিক দোকান। বিনিয়োগকারী ১৫ জনই বৃটেন প্রবাসী।



















