০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিনব্যাপী সফর শেষে সিলেট ছাড়লেন প্রধানমন্ত্রী

  • Update Time : ১২:৪৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: দিনব্যাপী সফর শেষে সিলেট ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৫টা ২৬ মিনিটের সময় বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। প্রধানমন্ত্রীর সাথে তাঁর সফরসঙ্গীরাও সিলেট ছেড়েছেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছেন প্রধানমন্ত্র। প্রথমেই হযরত হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.) ও হজরত গাজী বুরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

সেখানে জোহরের নামাজ ও মধ্যাহ্ন এবং বিশ্রাম শেষে বিকেল ৩টা ১মিনিটে আলিয়া মাদ্রাসা মাঠে সমাভেসে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সিলেট জেলা ও মহানগর আয়োজিত জনসভায়  প্রায় ৩৯ মিনিটের বক্তব্য রাখেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই দিন জনসভায় বক্তব্য দেওয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই হিসেবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দিতে এসেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দিনব্যাপী সফর শেষে সিলেট ছাড়লেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:৪৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮