জগন্নাথপুরে পৃথকভাবে শেখ রাসেলের জন্মদিন পালন
- Update Time : ০৮:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামে আ.লীগ নেতা হাজী সুরুজ মিয়ার সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক পীর ছালিক আহমদ ডনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাব্বির আহমদ, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল, সাবেক কৃষি সম্পাদক নুরুল ইসলাম, সাবেক শিক্ষা সম্পাদক তাজ উদ্দিন আহমদ, পৌর আ.লীগের সদস্য সচিব পৌর কাউন্সিলর আবাব মিয়া, আ.লীগ নেতা হাজী হারুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিকুর রহমান, মকছুদ মিয়া, জাহাঙ্গীর আলম, আক্তার হোসেন, গীতিকার আলা মিয়া, যুবলীগ নেতা আনহার মিয়া, শামসুল হক, তোফায়েল আহমদ মটুক, মামুন আহমদ, শেখ শাজান, সাহান মিয়া, ছাত্রলীগ নেতা মুহিন মিয়া, নিলু আহমদ, হাসানুর রহমান, ফাহিম আহমদ, ইখতিয়ার হোসেন, আলীনুর, শাহিনুর, কুহিনুর, জাকারিয়া, নুর হোসেন দুলন, কদর মিয়া প্রমূখ।





























