সিলেটে লায়ন মুজিবুর রহমানের স্মরণে ১৪টি লায়ন্স ক্লাবের যৌথ শোক সভা
- Update Time : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-১ বাংলাদেশ জেলা গভর্ণর মরহুম লায়ন মোঃ মুজিবুর রহমান এমজেএফ এর স্মরণে সিলেটে ১৪টি লায়ন্স ক্লাবে উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল গতকাল ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর নয়াসড়কস্থ লায়ন শিশু হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-১ বাংলাদেশের সাবেক জেলা গভর্ণর লায়ন ডাঃ আজিজুর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আসমা কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বকত, লায়ন ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী লায়ন হারুন আল রশিদ দীপু।
লায়ন্স ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারী লায়ন গৌতম লাল দত্তের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়ন আব্দুল মুকিত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন শামসুল ইসলাম খান, লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন এডভোকেট নার্গিস সুলতানা, লায়ন শামসুন নাহার মৌল্লা, লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন আমিন উদ্দিন, লায়ন সেজুওয়ান আহমদ, লায়ন কাজী মঈন উদ্দিন, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মাসুম আহমেদ, লায়ন ডাঃ মাজহারুল আনোয়ার, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন এম.এ কাইয়ুম, লায়ন খন্দকার আফজাল রিপন, লায়ন নুরান আহমদ চৌধুরী, লায়ন গৌতম বণিক, লায়ন যিশু দেব, লায়ন মেহেদী কাবুল, লায়ন মুছা,
লায়ন্স ক্লাব অব সিলেট, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা, সিলেট হলি সিটি লায়ন্স ক্লাব, মেট্টোপলিটন সিটি লায়ন্স ক্লাব, হলিল্যান্ড লায়ন্স ক্লাব, সিলেট রোজ লায়ন্স ক্লাব, কুশিয়ারা লায়ন্স ক্লাব অব প্লাস, কুশিয়ারা লায়ন্স ক্লাব ভিউ, গার্ডেন সিটি লায়ন্স ক্লাব, গোল্ডেন সিটি লায়ন্স ক্লাব, মিডটাউন লায়ন্স ক্লাব, উপশহর লায়ন্স ক্লাব, উপশহর লায়ন্স ক্লাব প্লাস এর যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় মরহুম লায়ন মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা মোনাজাত পরিচালনা করেন লায়ন কাজী মঈন উদ্দিন।
শোক সভায় বক্তারা বলেন, লায়ন মরহুম মুজিবুর রহমান আমৃত্যু আর্তমানবতার কল্যাণে নিঃস্বার্থে কাজ করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের লায়ন পরিবার একজন সৎ ও সাহসী অভিভাবককে হারিয়েছেন। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। লায়ন মুজিবুর রহমান নিজ কর্মগুণে আজীবন বেঁচে থাকবেন সকলের হৃদয়ে। বিজ্ঞপ্তি





























