০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মডেল টেস্ট পরীক্ষা শুরু
- Update Time : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামি এসএসসি পরীক্ষার জন্য নির্বাচনী ও জেএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সেই সাথে মাদ্রাসা গুলোতে সমমানের টেস্ট পরীক্ষা শুরু হয়।
জানাগেছে, বুধবার থেকে উপজেলার ৩০টি উচ্চ বিদ্যালয় ও ১৮টি মাদ্রাসায় এ পরীক্ষা শুরু হয়েছে। তবে উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা নুরুন নাহার জানান, আমরা বাজারী প্রশ্ন দিয়ে পরীক্ষা নেই না। আমরা নিজেরাই মান সম্পন্ন প্রশ্ন তৈরি করে পরীক্ষা নিচ্ছি। যাতে করে আগামি ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করতে পারে।





























