জগন্নাথপুরে জোর করে যুবকের চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল
- Update Time : ১১:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সোনা মিয়া (৪৫) নামে এক যুবককে মারধর করে জোরপূর্বক মাথার চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি উপজেলার রানীগঞ্জ বাজারে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রানীগঞ্জ পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
সোনা মিয়া দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরপরই ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেছেন। ভিডিওতে দেখা যায়, মাখন মিয়া নামের এক ব্যক্তি কাঁচি দিয়ে সোনা মিয়ার লম্বা চুল কেটে দিচ্ছেন।
এ সময় সোনা মিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও তাকে জোর করে ধরে রাখা হয় এবং মারধর করা হয়। অভিযুক্ত মাখন মিয়া রানীগঞ্জ ইউনিয়নের বাগমনা গ্রামের বাসিন্দা। তিনি রানীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী এবং ইজিবাইক স্ট্যান্ডের ব্যবস্থাপক বলে জানা গেছে।




























