জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দুপুরে গণমিছিল ও সমাবেশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুতফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য পৌর জামায়াতের সহ-সভাপতি মাষ্টার আবু তাইদ, কবির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুতফুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি দেলোয়ার হোসাইন চিলাউড়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসাইন গুলজার, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রহমান।



























