০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে শ্রমিক নেতা আলা উদ্দিন সওদাগরের মৃত্যুতে মিজান চৌধুরীর শোক
- Update Time : ০৪:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা সড়ক পরিবহন নেতা আলা উদ্দিন সওদাগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মিজান চৌধুরী শ্রমিক দল নেতা আলা উদ্দিন সওদাগরের আকস্মিক মৃত্যু জাতীয়তাবাদী দল বিএনপির অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি





























