সত্যই শক্তি তার প্রমান করে গিয়েছেন ইয়াজিদের বিরুদ্ধে হযরত হুসাইন (রা:)- অাল্লামা হুছামুদ্দিন চৌধুরি
- Update Time : ০৩:৫৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমদ, ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত পবিত্র আশুরা তাৎপর্য শীর্ষক ইসলামী মহা সম্মেলন স্থানীয় বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি ডাক্তার একে এম আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী আমির আলীর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফতেহপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু আলী সিকন্দর, গোবিন্দনগর ফজলিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ আব্দুস সোবহান, মাওলানা আব্দুল ওয়াহিদ উদয়পুরী, সিংচাপইড় আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুখতার আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের আধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল ফজল ত্বোহা, গোবিন্দগঞ্জ নতূনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা মাহমুদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশাহিদ আলী,
ছাতক উপজেলা (উত্তর) আল ইসলাহর সভাপতি মাওঃএম এ মতিন, সহ সাধারণ সম্পাদক মাওঃ শামছুল হুদা, মাওঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মাওঃরেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক হাফেজ ফয়জুর রহমান ফয়েজ, দোয়ারা সরকারি কলেজের প্রভাষক মাওলানা জাহেদ অাহমদ,
জেলা তালামীযের সাধারণ সম্পাদক কে এম আব্দুল কাইয়ুম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রাজন, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ মিনার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আবু তাহের, , ছাতক উপজেলা উত্তর তালামীযের সহ-সভাপতি হাফিজ শাহ জাহান, সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, এইচ এম অাবদুল বাছিত, ছাতক উপজেলা দক্ষিণ তালামীযের সাধারন সম্পাদক হাসান আহমদ, মাওলানা রশিদ অাহমদ, মাওলানা অামিরুল ইসলাম, মাওলানা অাশিকুন নুর, হাফেজ অামিরুল হক, শাহ অাছমত অালী, মাস্টার ফরিদ উদ্দিন, হাফেজ মানিক, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, সদস্য মোশাহিদ অালী প্রমুখ।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অাল্লামা হুছামুদ্দিন চৌধুরি ফুলতলী বলেছেন, সত্যই শক্তি তার প্রমাণ করে গিয়েছেন ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসাইন (রাঃ)। এ আদর্শ লালন করে আল ইসলাহ তালামীয এগিয়ে যাচ্ছে। কারবালা ময়দানের বর্ণনা দিয়ে তিনি আরো বলেন, পৃথিবীর সকল মনিষি এক বাক্যে বলেগিয়েছেন সর্বোচ্চ মর্মান্তিক ঘটনার সাক্ষী কারবালার ময়দান এবং ঘটনার হুকুমদাতা পাপিষ্ঠ ইয়াজিদ। তার আনুসারিরা এখনো তার পক্ষে কথা বলে যাচ্ছে।
পিতার সমস্ত খারাপ অপকর্মের প্রমাণ পাওয়ায় তারই পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া চল্লিশ দিন পর রাজত্ব ছেড়ে দেন। ইতিহাসের এ ঘটনাই ইয়াজিদ সমন্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট। ইয়াজিদের বংশধররা দেশের প্রতিটি এলাকায় স্মরলমনা মুসলমানদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সকলকে হযরত হুসাইন (রা:) এঁর অাদর্শে অনুপ্রাণিত হয়ে সত্যের পক্ষে কাজ করার অাহবান জানান।





























