শাপলা চত্বরের কুরবানীকে যারা স্বীকার করেনা তারা দৃষ্ঠি প্রতিবন্ধি ও মোনাফেক- আব্দুল কাদির সালেহ
- Update Time : ০৭:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব হেফাজতে ইসলাম ইউকের সভাপতি মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, আল্লামা জুনায়েদ বাবু নগরীর শারিরীক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তাঁর উন্নত চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন ও বিদেশে প্রেরনের জন্য দেশের দায়িত্বশীল উলামায়ে কেরামগনকে এগিয়ে আসার আহবান জানিয়ে অারো বলেন, শাপলা চত্বরের কুরবানীকে যারা অস্বীকার করে তাদেরকে দৃষ্ঠি প্রতিবন্ধি ও মোনাফেক আখ্যায়িত করে বলেন,ক্ষমতার জোর কিংবা স্বার্থের মোহ সত্যকে চিরদিনের জন্য চাপা দিয়ে রাখতে পারে না । তিনি আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট অবশেষে ফেরত প্রদানকে স্বাগত জানিয়ে হেফাজতের তের দফা গণদাবীকে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। হেফাজতে ইসলামের মহাসচিব
আল্লামা জুনায়েদ বাবুনগরীর (হাফি:) আশু আরোগ্য কামনা ও তাঁর পাসপোর্ট নিয়ে টালবাহানার প্রতিবাদে পূর্বলন্ডনের আলহুদা মিলনায়তনে হেফাজতে ইসলাম ইউ কে’র উদ্যোগে এক প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাদির সালেহ উপরোক্ত একথাগু বলেন। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকে’র ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জমশেদ আলী। হেফাজতে ইসলাম ইউরোপের সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউকে হেফাজতের অন্যতম নেতা হাফিজ মাওলানা আব্দুল কাদির, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান , মাওলানা শামসুল হক ছাতকী, মুফতি আবদুর রাজ্জাক ও মাওলানা আমীরুল ইসলাম। সভা শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরীর (হাফি:) আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শায়খ জমশেদ আলী। বিজ্ঞপ্তি





























