০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার- ২
- Update Time : ১২:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে পৃথক অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর, (জালালীপাড়া) গ্রামের মৃত জাহের পীরের ছেলে মোঃ আব্দুল হামিদ (৩২)-কে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এদিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আরব আলীর ছেলে সিআর নং-১০৯/১৯ (দিরাই) থানার মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মইনুল মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।




























