০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবকল্যাণে ব্রত হতে চায় সাইয়্যিদা মাইমুনাহ
- Update Time : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাইয়্যিদা মাইমুনাহ। সে সিলেট নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার পিতা সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক, কবি ও গবেষক সৈয়দ মবনু এবং মা সালমা বেগম। দুই বোন এক ভাইয়ের মধ্যে মাইমুনাহ সর্বকনিষ্ঠ। সে প্রগতিশীল পাঠক সংঘের মহিলা শাখার অর্থ সম্পাদক। তাদের বাসা নগরীর শাহী ঈদগাহর সৈয়দপুর হাউজে।
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে আল্লাহ পাকের শোকরিয়া জ্ঞাপন করে সাফল্যের পেছনে অবদান রাখায়, শিক্ষক-শিক্ষিকা, পিতা-মাতাসহ সম্পৃক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বন্ধুবৎসল মাইমুনাহ সমাজসেবা ও মানবকল্যাণে নিজেকে ব্রত রাখতে চায়।





























