মসজিদে আকসায় এক মা”য়ের শাহাদাত।
- Update Time : ১২:১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: শুক্রবার পবিত্র দিনেও মুসলমানদের জুমআ’র নামাজ আদায় করতে দেয়নি ইসরাইলের বর্বর ইহুদীরা পবিত্র মসজিদ আল-আকসায় !
অথচ উল্টো আন্দোলনরত মা-বোনদের উপর জঘন্য পন্থায় হামলা চালিয়ে এক ফিলিস্তিনী মাকে শহীদ করেছে !
انا لله و انا اليه راجعون
মহান আল্লাহ্ এ ফিলিস্তিনী মায়ের শাহাদত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাসে উচ্চ স্থান দান করুন ! আমীন !
আল-আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলের নতুন নিষেধাজ্ঞা
সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গত সপ্তাহে আল-আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এর পর সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। দেশটির পুলিশ জানিয়েছে, আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমরা।
ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশের প্রধান দ্বার লায়ন্স গেটের সামনে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েক দিন ধরেই বাইরে নামাজ পড়ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবরা। শুক্রবার এ নিয়ে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের পুলিশ নতুন নিষেধাজ্ঞার কথা জানাল।
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘৫০ ও তদূর্ধ্ব বয়সী পুরুষরা শুধু ওল্ড সিটি ও টেম্পল মাউন্টে প্রবেশ করতে পারবে। সব বয়সী নারী সেখানে প্রবেশ করতে পারবে।’
শুক্রবার সকাল থেকেই জেরুজালেমে আরব অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই আল-আকসায় নিরাপত্তা জোরদার করে ইসরায়েল। এর পর থেকে প্রতিদিনই আল-আকসার আশপাশে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলছে।




























