০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাতিঘর পাঠশালায় বিশ্বনাথ উন্নয়ন সংস্থা-ইউকের স্কুল ড্রেস বিতরণ

  • Update Time : ০৭:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। ফলে সমাজে শিক্ষিতের হার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে কর্মজীবি মানুষের সংখ্যা। সরকারের পাশাপাশি এলাকার প্রবাসীরা শিক্ষাখাতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন। দেশের টানে প্রবাসীরা দেশে এসে এলাকার অবহেলিত মানুষের পাশে এসে দাড়ান। দেশে আসা প্রবাসীদের আমাদের মূল্যায়ন করা উচিত।
তিনি বলেন, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের এ ধারা যেন অব্যাহত থাকে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত শিক্ষা প্রদানে বাতিঘরের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবানদের উচিত নিজ নিজ সামর্থ অনুযায়ী এরকম চমৎকার যুগোপযোগী উদ্যোগে বাতিঘর’র পাশে দাড়ানো।
তিনি (২২ অক্টোবর) মঙ্গলবার দুপুরে উপজেলা রাজাগঞ্জ বাজারে বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের অর্থায়নে ও শিক্ষা-সমাজ উন্নয়নমূলক সংগঠন সময়ের শৈল্পিক প্রজ্বলন ‘বাতিঘর’ পরিচালিত বাতিঘর পাঠশালার ৪০জন ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
বাতিঘর সহ-সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীর, সহ-সভাপতি বদরুল আহমদ, ট্রেজারার এসএম রফিক, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বেবি কেয়ার একাডেমির চিফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, সংগঠক আসাদুজ্জামান নূর আসাদ, বাতিঘর’র সাবেক সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাতিঘর’র সদস্য নূরুল হক। স্বাগত বক্তব্য রাখেন বাতিঘর’র সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সংগঠক মিজাজুল হোসেন, সাফায়াত হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) কোষাধ্যক্ষ পাবেল সামাদ, বাতিঘর’র সাবেক সভাপতি মাস-উদ হাসান, বিশিষ্ট মুরব্বী জবেদ মিয়া, নুর উদ্দিন, ব্যবসায়ী শামীম আহমদ, আনোয়ার আলী, সেবুল মিয়া, ইদ্রিছ আলী, নুর উদ্দিন, সংগঠক সিজিল মিয়া, মোস্তফা কামাল হিমেল, বাতিঘর’র সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, অর্থ সম্পাদক শহীদ আহমদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাতিঘর পাঠশালায় বিশ্বনাথ উন্নয়ন সংস্থা-ইউকের স্কুল ড্রেস বিতরণ

Update Time : ০৭:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯