০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর…

  • Update Time : ০৩:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিয়ের আসরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে ১৪ বছর বয়সি কনে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন তিনি। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সি ওই নববধূ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন। একই সঙ্গে কিশোরীকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে ওই নববধূ সুস্থ রয়েছে বলে জানা গেছে। এদিকে বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

১০

বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর…

Update Time : ০৩:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬