০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’র ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

  • Update Time : ১২:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: উজ্জ্বল ভবিষ্যৎ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালপুরে অবস্থিত ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’র দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ঈমান, সততা ও সুদৃঢ় নৈতিকতা গঠনের পাশাপাশি আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। চ্যারিটেবল এই প্রতিষ্ঠানটির মাধ্যমে অঞ্চলজুড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন স্থানীয় কৃতি সন্তান ও শিক্ষানুরাগীরা। একাডেমীর পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রফেসর আব্দুশ শহীদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা শিক্ষা পরিচালক মাওলানা মুখলিছুর রহমান। যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিশেষ বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন দিলওয়ার। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকারী ফয়েজ উদ্দীন ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফ উদ্দীনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুরুয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি শিহাব উদ্দিন, শিক্ষানুরাগী শামছু মিয়া লালা, পরিচালনা কমিটির সদস্য শেখ মঈনুল হক জানু, বিশিষ্ট মুরব্বী ফারুক আহমদ, হুশিয়ার আলী, আব্দুল হান্নান, সংগঠক সৈয়দ জুয়েল আহমদ, খালেদ আহমদ বাদশা, আলিম উদ্দিন, অভিভাবক সদস্য সাইফুদ্দিন আহমদ ও আরশ আলী প্রমুখ। বক্তারা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একাডেমিটি অনন্য ভূমিকা রাখছে। এখানকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিটি শিক্ষার্থীকে আরবি ও ইংরেজি উভয় ভাষায় অনর্গল ও সাবলীল কথোপকথনে পারদর্শী করে তোলা। অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে আধুনিক বিজ্ঞানাগার, সমৃদ্ধ পাঠাগার এবং নিরাপদ পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করে শিক্ষার্থী তাসফিয়া উদ্দিন হুমায়রা এবং হামদ-নাত পরিবেশন করে রুহুল আমিন। এছাড়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলায় তাওহিদা জান্নাত, আরবিতে অলি উল্লাহ মাহদি এবং ইংরেজিতে আমিনা আলী সাফা বক্তব্য প্রদান করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একাডেমীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ মোনাজাত করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’র ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ

Update Time : ১২:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬