দক্ষিণ ছাতক মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ পরিষদের কমিটি গঠন
- Update Time : ০৩:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমদ, ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে দক্ষিণ ছাতক মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ছাতকের গোবিন্দগঞ্জে সংগঠনের অস্থায়ি কার্যালয়ে কমিটি ঘটন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি এবং জেলা ছাত্রলীগের সাবেক যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রুবেলকে উপদেষ্ঠা করে ২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ দক্ষিণ ছাতক মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ আহমদকে সভাপতি, মামুন হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক ও মির্জা খছরু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি সোনা মিয়া, নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ রাজু, সুজিত দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আহবাব আহমদ, শাহাদাত হোসেন, সহ-সাংগটনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক সোহেল আহমদ, আপ্যায়ন সম্পাদক রুহুল আমীন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নয়ন আহমদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ছাদিকুর রহমান, ক্রিড়া সম্পাদক রহিম আলী, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সেলিম আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শাহজাহান, সদস্য রুহুল আমীন।





























