০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর-সিলেট সড়ক মেরামত কাজের টেন্ডার আহবান করা হয়েছে
- Update Time : ১১:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: অবশেষে ভাঙাচোরা জগন্নাথপুর-সিলেট সড়ক মেরামত কাজের টেন্ডার হয়েছে।
৬ নভেম্বর বুধবার জগন্নাথপুর থেকে কেউন বাড়ি বাজার পর্যন্ত প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার সড়ক মেরামত কাজের টেন্ডার আহবান করা হয়েছে বলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার নিশ্চিত করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে ভূক্তভোগী জনতাদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।





























