জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে শাহিনুর পাশা চৌধুরীর কিছু বক্তব্য
- Update Time : ০৫:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
অাগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ-৩ অাসনের একান্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে জমিয়তের ও ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর কিছু বক্তব্য নিম্নে তুলে ধরা হয়েছে,
নির্বাচনী এলাকা সর্বোপরি নির্বাচনী এলাকার বাইরের দেশ ও প্রবাসের আমার একান্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য।
স্ট্যাটাস দেখবেন অনেকেই। হয়তোবা আমার প্রার্থীতা নিয়ে সাময়িক আপনার অমতও থাকতে পারে, আর এটা স্বাভাবিক। এমনকি নৌকা প্রতীকের অনেক ভাইও আমার ফ্রেন্ড লিস্টে আছেন। এখানে আমার অনুভূতি শেয়ার করছি নির্বাচনী এলাকার প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষের সুন্দর আগামীর কথা সামনে রেখে।
বক্তব্য:
আস্সালামু আলাইকুম ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শুভ কামনা।
আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের দূর গোড়ায়। আমরা ২০ দলে আছি। জোটগত ভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবী সচেতন দেশবাসীর। আমাদের জোটনেত্রী ৩ বারের সফল প্রধানমন্ত্রী আজ কারাগারে। তাকে মুক্ত করে এবং হয়রানীমূলক মামলায় আমার নির্বাচনী এলাকাসহ দেশের লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীদের মামলা প্রত্যাহার করে একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় উন্নয়ন ও শান্তিকামী জনতা। আমরা দৃঢ় আশাবাদী, আন্দোলন সঠিকভাবে চালিয়ে গেলে আমরা সফল হবো।
যদি সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হয়। আমরা নির্বাচনে অংশ গ্রহণ করবো এবং সুনামগঞ্জ – ৩ নির্বাচনী এলাকায় আমিই জোটের প্রার্থী সকলের কাছে পরিষ্কার।
তাহলে এই নির্বাচনে আমাদের বিজয়ী হয়ে আসতে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সময়ের দাবী। আমি আশা করি, বিগত নির্বাচনগুলোর ন্যায় আপনারা আমাকে সহযোগিতা করবেন। মান অভিমান ভুলে আসুন সবাই এক হয়ে কাজ করি। সরকারের নিপীড়ন নির্যাতন সর্বোপরি এই নির্বাচনী এলাকায় মানুষের ভোগান্তির কারণে জোটের ভোটের পাল্লা অন্যান্য সময়ের তুলনায় অনেক ভারী। আমাদের কর্মী ও আমার সমর্থকদের পাশাপাশি নিরব ভোটের পরিমাণ আগের যেকোন সময়ের চেয়ে এখন আমাদের পক্ষে বেশী।
আমি আপনাদের পাশে সর্বদা ছিলাম এখনও আছি। তবে একজনের পক্ষে সকল মত ও পথের মানুষকে খুশী রাখা অথবা সার্বিক যোগাযোগ অব্যাহত রাখতে আমার ত্রুটি বিচ্যুতি থাকাটা অস্বাভাবিক নয়। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি।
আসুন, ধনে জনে সমৃদ্ধ হাওর বাওর ঘেরা নির্বাচনী এলাকার ৫২৪ গ্রামকে সকলের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে নেই। আমি বিশ্বাস করি, উন্নয়নে বিশ্বাসী পরিশ্রমী কাফেলার শ্রম বৃথা যাবেনা। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন।
সবার দুনিয়া ও আখেরাতের সফলতা কামনায় সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতার প্রত্যাশায় ইতি টানলাম। দেখা হবে প্রত্যেকের সাথে নির্বাচনী এলাকায়। ওয়াস্সালাম আপনাদের “পাশা”





























