০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৭টি ইউপির জনপ্রতিনিধিদের শপথ সোমবার
- Update Time : ১১:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারি ২০২২
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য (মেম্বার)- জনপ্রতিনিধিরা সোমবার (৩১ জানুয়ারি) শপথ গ্রহন করবেন। ৭জন চেয়ারম্যান, ২১ জন নারী সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্য সহ মোট ৯১জন শপথ নিবেন বলে জানাগেছে।





























