জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ৩
- Update Time : ০৮:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬
- / ১১৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে পৃথক অভিযানে আসামী তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার এসআই মোঃ নূর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর বুধরাইল গ্রামের আশরাফ খাঁন- আশ্বাই খাঁনের ছেলে ওয়ারেন্টভুক্ত ও এজাহার নামীয় আসামী মিলাদ খাঁনকে (২৪), জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর দক্ষিনপাড়ার মোঃ আজিম উদ্দিনের ছেলে মোঃ মাসুম (৩৪), উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের মোসাহিদ খানের ছেলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আসামী মিল খানকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার (৩ আগস্ট) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





























