১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিখোঁজ তরুণী সুনামগঞ্জে থেকে উদ্ধার
- Update Time : ০১:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকু্ব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে এক তরুণী নিখোঁজের পর সুনামগঞ্জ সদর থেকে উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার কেশবপুর এলাকায় বসবাসকারী সুজন মিয়ার মেয়ে মুক্তা বেগম (১৬) গত ২৮ মে (শনিবার) সকাল ৭ টার দিকে নিখোঁজ হন। তরুণীর বাবা সুজন মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মেয়ে নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়রী করেন। নিখোঁজ ডায়রীর সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ সদর এলাকা থেকে ২৯ মে রোববার নিখোঁজ তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।





























