১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ
- Update Time : ০৫:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সিলেটের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড় ও বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অবনতির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জানাগেছে সিলেটের বরইকান্দিতে বিদ্যুতের সাবস্টেশনের পাশে বন্যার পানি হওয়ায় আজ মঙ্গলবার (১৭ মে) দুপুরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বরইকান্দিতে বিদ্যুতের সাবস্টেশন থেকে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।





























