জগন্নাথপুরে অনঙ্গ মোহন সরকারী প্রা. বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুল কাদির
- Update Time : ০৭:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯৪নং অনঙ্গ মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুল কাদির। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অনঙ্গ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন পাইলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, স্বাধীন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিট পুলিশ কমিটির সাধারণ সম্পাদক, সমাজসেবক আব্দুল কাদির। তিনি দক্ষিণ পাইলগাঁও গ্রামের মৃত হাফিজ আব্দুর রশিদের ছেলে ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু বকর মধু’র ছোট ভাই। পাইলগাঁও ইউনিয়নের অনঙ্গ মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে। এদিকে অনঙ্গ মোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক, শিক্ষানুনাগী আব্দুল কাদির নির্বাচিত হওয়ায় বিভিন্ন-শ্রেণি পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




























