জগন্নাথপুরের যুবক ওসমানী হাসপাতালের ৫ম তলা থেকে পড়ে নিহত
- Update Time : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে এক রোগীর মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডের পাঁচতলার সিঁড়িতে এ ঘটনা ঘটে। তিনি কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ার পাড়ার কুয়াজ আলীর ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট অসুস্থ অবস্থায় আলমগীরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে কিছুটা সুস্থ বোধ করায় তিনি হাঁটাচলার জন্য বের হন। একপর্যায়ে সিঁড়ি দিয়ে হাঁটার সময় ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’




























