১১:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বাড়িঘর ও দোকানে হামলা-ভাঙচুর, শিশুসহ আহত ১

  • Update Time : ১১:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জের ধরে দোকান ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তগোলাম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের হাজী জলাল উদ্দিন ও একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে হাজী জলাল উদ্দিনের লোকজন গ্রামের আব্দুল হাশিমের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। পরে একই গ্রামের নজরুল ইসলামের বসতবাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলামের শিশু মেয়ে আহত হয়। শিশুটির পরিবারের অভিযোগ, বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শিশুটি মাথায় আঘাত পেয়ে আহত হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে জালাল উদ্দিনের লোকজনের হামলায় ৪ জন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ ও আব্দুল আজিজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বাড়িঘর ও দোকানে হামলা-ভাঙচুর, শিশুসহ আহত ১

Update Time : ১১:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬