জগন্নাথপুরে বিষপানে নারীর মৃত্যু
- Update Time : ০৬:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ২৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাসেদা বেগম (৪০) নামে এক নারীর বিষপানে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। নিহত রাসেদা বেগম জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সালদিঘা বাউধরন গ্রামের মৃত ছত্তার উল্লাহর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) পরিবারের লোকজনের অগোচরে স্থানীয় বাজার থেকে ইঁদুর মারার বিষ কিনে বাড়িতে পান করেন রাসেদা বেগম। পরে পরিবারের সদস্যরা তাঁকে মুমূর্ষু অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রুবেন জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। মঙ্গলবার বিকেলে স্বজনরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে উপস্থিত হন। তবে কী কারণে রাসেদা বেগমের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।





























