বিবেকের জাগরণ : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০২:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সমাজটায় খারাপে ভরপুর,
ঘুষ সুদ এরাই বাহাদুর।
সত্য কথায় নিমুর,
তেলা মাথায় তেল দিতে বিভোর।
চাটা চাটির মূল্যে দের সুর,
সত্য কথায় পাঠায় দূর।
চারিদিকে আজ ভন্ডের মেলা,
টাকা আর ক্ষমতার মস্ত খেলা।
ন্যায়ের কথা যে বলতে যায়,
লাঞ্ছনা আর অপমান সে পায়।
চাটুকারেরাই সিংহাসনে বসে,
সত্যের গলা টিপে ধরে কষে।
লোভ আর লালসায় ডুবেছে বিবেক,
স্বার্থের টানে অন্ধ মানুষ প্রত্যেক।
ঘুষ আর সুদে যে ভরেছে সমাজ,
ভালো মানুষেরা পায় শুধু লাজ।
গুনীজন কাঁদে নিভৃতে একা,
পাপিষ্ঠেরা পায় আলোর দেখা।
তবে কি এভাবেই চলবে জীবন?
ভাঙবে না কি এই অন্ধ বাঁধন?
এবার তবে জাগতে হবে,
সত্যের আলো ছড়াতে হবে।
অন্যায় দেখে রুখে দাঁড়াও আজ,
তবেই ঘুচবে সমাজের এই লাজ।
শিক্ষায় দীক্ষায় গড়ো নিজ মন,
মূল্যবোধ হোক জীবনের ধন।
একতাই দেবে আমাদের বল,
বদলে যাবে এই সমাজ সম্বল।
লেখক:- কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

























