০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুই হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • Update Time : ০৩:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত মুতিউর রহমান ও মুজিবুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ২টায় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সানজব আলী ও হাফিজ সায়মন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান কামালী, মসজিদের ইমাম আব্দুল বাছিত, পীরেরগাঁও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন লিলু, সমাজসেবক আব্দুল হক কামালী, ইমাম ফয়জুল ইসলাম ফযেজী, হাফিজ আখতার হোসেন, হোসাইন আহমদ, জিয়াউর রহমান, ব্যবসায়ী হোসাইন, রমজান আলী, আকিদ আলী, সেবুল মিয়া, শাহিনুর রহমান, রুহেল মিয়া, আমিনুল ইসলাম, টিটু মিয়া, আজিজুল ইসলাম ও মুহিবুর রহমান প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের নিহত মুতিউর রহমান ও মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও ফাঁসির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদের প্রতি জোর দাবি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দুই হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Update Time : ০৩:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬