১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ১০:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই মোঃ নূর হোসেনের নেতৃত্ব আদালতের ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার পিএসআই জিসান আহমদ, এএসআই মাহবুবুর রহমানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মৃত মোঃ ছমির আলীর ছেলে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দ রহিম আলীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দ রহিম আলীকে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।




























