১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

  • Update Time : ১১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৭ বছর বয়সী দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর মামলায় এজাহারনামীয় আসামি লায়েক মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মো. আল-আমিন, এসআই মো. সাব্বির হোসেন, এসআই মো. রাকিবুল ইসলাম, এসআই কবির আহমদ, এএসআই (নিরস্ত্র) এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন। গ্রেফতারকৃত লায়েক মিয়া উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (গোলাপাড়াপুঞ্জি) গ্রামের সাবাজ মিয়ার ছেলে।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর মামলায় এজাহারনামীয় আসামি লায়েক মিয়াকে সোমবার বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

Update Time : ১১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬