১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে আব্দুস ছালাম কে (সমগ্র বাংলাদেশ) নোটারী পাবলিক উকিল হিসাবে নিয়োগ
- Update Time : ০৯:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে এডভোকেট আব্দুস ছালাম কে নোটারী পাবলিক (সমগ্র বাংলাদেশ) হিসাবে নিয়োগ করা হয়েছে । আইন মন্ত্রনালয় সিনিয়র সচিব সহকারি আনোরুল হকের স্বাক্ষরি একটি আদেশে সমগ্র বাংলাদেশের নোটারী পাবলিক এর উকিল হিসাবে তাকে নিয়োগ প্রদান করেন । বধুবার আইন মন্ত্রনালয়ে একটি আদেশে পত্র সুত্র নং আর-৬/৭এন-৩৩/২০১৮-৩৭৪ মোতাবেক সরকার নোটারী অধ্যাদেশ ১৯৬১ এর ৩ ধারায় অর্পিত ক্ষমতাবলে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ আব্দুস ছালামকে নিয়োগ করেন। সে উপজেলা নোয়ারাই ইউপির নোয়ারাই গ্রামে হাজী মোহাম্মদ আকদ্দস আলী কে সমগ্র বাংলাদেশ অধিক্ষেত্রের জন্যে নোটারী পাবলিক হিসাবে কার্য সম্পাদনের নিমিত্তে আগামী তিন বছরের জন্যে নিয়োগ প্রদান করেছেন।





























