ছাতকে লন্ডন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর রুহুল আমিন সংবর্ধিত
- Update Time : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
হাসান অাহম, ছাতক প্রতিনিধি :: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর রুহুল আমিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার বিকেলে দক্ষিণ খুরমা ইউনিয়নবাসীর উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সমাজসেবী ফয়জুর রহমান ছালিক মিয়ার সভাপতিত্বে ও রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসার মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান (সিলেট বিভাগ শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান) অলিউর রহমান চৌধুরী বকুল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, লন্ডন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, ভুইগাঁও ইবতেদায়ী মাদরাসার সুপার মাওলানা আবদুল আউয়াল, মুরুব্বি মাষ্টার নুর মুহাম্মদ ময়না মিয়া, এখলাছুর রহমান আখলন ও আজিজুর রহমান। এসময় ভুইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলী, বীর মুক্তিযোদ্ধা তালেব আলী, লেব্বাছ আলী, আবদুল কাদির, সমুজ আলী, রহিদ আলী, সুনা মিয়া, আমির উদ্দীন, সফিকুল ইসলাম, সৌদি প্রবাসী আসমত আলী, আসিক উদ্দীনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।





























