ছাতকে পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি মুহিবুর রহমান মানিক
- Update Time : ০৯:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার এদেশের সকল ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের অধিকার নিশ্চিত করেছে। তাই দেশের কোথাও এখন ধর্মীয় সংঘাতের খবর পাওয়া যায় না।
তিনি আরো বলেন, আমি ছাতক কে একটি পরিবারের মত মনে করি। এই পরিবারের সদস্যরা পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি বজায় রেখে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে, এটাই আমার কাম্য।
পূজা মন্ডপ পরিদর্শনকালে এমপি মুহিবুর রহমান মানিকের সঙ্গে উপস্থিত ছিলেন-
ছাতক উপজেলা আওয়ামীলিগের যুগ্ম আহবায়ক ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলিগের সদস্য আফজল হোসেন,ছাতক উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন,ছাতক উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ সহপ্রমুখ।





























