ছাতকে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জসনে জুলুস ও আলোচনা সভা
- Update Time : ১১:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জসনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের রাউলী
মজজিদ প্রাঙ্গণ থেকে স্থানীয় আশেকানদের উদ্যোগে জসনে জুলুস শুরু হয়ে সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ইসলামী ছাত্রসেনা সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মো. খাইরুল আমিন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রখ্যাত আলেমে মুফতি মুহাদ্দিস কমর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইমাম মাওলানা শাহ নয়ন আহমদ, মুহতামীম হাফিজ মাওলানা হেলাল উদ্দিন, ইমাম হাফিজ জয়নাল আবেদীন, মাওলানা একরামুল আমীন ক্বাদরী, ইমাম মাওলানা আব্দুল আলিম ক্বাদরী প্রমূখ।
এসময় ডা. ছমির উদ্দিন, আহাদ আলী, ইউনুছ আলী, আব্দুল জলিল, আব্দুল খালিক, গোলাব
মিয়া, সাজ্জাদ মিয়া, বাতির মিয়া, গোলাব মিয়া-২, মো. আলী নুর, মো. আলা উদ্দিন, আরজ মিয়া, শুয়েব আহমদ, আমিনুর রহমানসহ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাইফুল ইসালম ও নাত পরিবেশন করেন আবদুর রহমান রুবেল। সভা শেষে মিলাদ পরিচালানা করেন মাওলানা মুফতি মোশাররফ হোসেন ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া
পরিচালনা করেন মুফতি মুহাদ্দিস কমর উদ্দিন।





























