০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার নোটিশ আইনগতভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ

  • Update Time : ০৩:১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো খালেদা জিয়া উকিল নোটিশ আইনগতভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। একই সঙ্গে নোটিশ প্রত্যাহার না করলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

বুধবার বিকালে ধানমন্ডিস্থ নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া আইনি নোটিশ দিয়েছেন। আমরা আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করব।’

হাছান মাহমুদ বলেন, ‘যে সময় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি দেশে-বিদেশে ফলাও করে প্রচার হচ্ছে, দুর্নীতির মামলায় তাদের শুনানি চলছে, ঠিক এই সময়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই খালেদা জিয়া আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। খালেদা জিয়াকে আমরা বলতে চাই, অবিলম্বে এই আইনি নোটিশ প্রত্যাহার করতে হবে। তা না হলে, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

হাছান মাহমুদ জানান, ১২টি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের এক হাজার দুইশ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ এসেছে। এ সময় তিনি ২০০১ সাল পরবর্তী বিভিন্ন সময়ে খালেদা জিয়া ও তার পরিবারের ‘দুর্নীতি ও অর্থ পাচারে’র বিভিন্ন তথ্য তুলে ধরেন। খালেদা জিয়া জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন বলেও তিনি উল্লেখ করেন। দুর্নীতি ও অর্থপাচারের জন্য খালেদা জিয়াকে জনগণের ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকরা প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের অর্থ বিনিয়োগের যে অভিযোগ উঠেছে, এ বিষয়ে আওয়ামী লীগের কাছে কোনো তথ্যপ্রমাণ আছে কিনা। এ প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের কাছে অবশ্যই তথ্যপ্রমাণ আছে। তা ছাড়া বিভিন্ন অনলাইনে এই বিষয়টি প্রকাশিত হয়েছে।’

এ সময় মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন কোনও তথ্য প্রচার করে না। আওয়ামী লীগ কোনোদিন কোনও বানোয়াট কথা বলে না, ভিত্তিহীন তথ্য দেয় না।’

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘উকিল নোটিশ এখনও আমাদের কাছে আসেনি। গণমাধ্যম থেকে আমরা নোটিশের বিষয়টি জেনেছি। নোটিশ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’ সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার ৩০ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনি নোটিশ পাঠান। রেজিস্ট্রার্ড ডাকযোগে (উইথ এ/ডি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খালেদা জিয়ার নোটিশ আইনগতভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ

Update Time : ০৩:১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭