১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মা-সন্তানের জন্য ফ্রেন্ডস অব বুধরাইল হসপিটাল ইউকের নগদ অর্থ উপহার

  • Update Time : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘প্রসূতি সেবায় বুধরাইল হাসপাতাল একধাপ এগিয়ে’—এই স্লোগানকে সামনে রেখে মা-সন্তানের জন্য ফ্রেন্ডস অব বুধরাইল হসপিটাল ইউকের পক্ষ থেকে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বুধরাইল হাসপাতাল মাঠে মা-সন্তানের জন্য নগদ অর্থ উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি আবুল বশর সুনু মিয়ার সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জিয়াউল হক জিয়ার পরিচালনায় ও শাফিউল হক জায়ানের পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী হরুপ মিয়া, সমাজসেবক আব্দুল বারিক, শেখ ফয়জুল ইসলাম, শিপন মিয়া, আবিবুর রহমান, কামাল মিয়া, খুরশেল আলম, বদরুল আমিন, আখতার আলম শিপার, ফুজায়েল আহমদ, সাকিব আহমদ প্রমুখ।

এ সময় বিশিষ্ট মুরব্বি আব্দুল গফফার, কমলা মিয়া, এলাইছ মিয়া, কাওছার আহমদ, মুহিব মিয়া, জুনেদ আহমেদ, ফয়জুল ইসলাম, হোসাইন আহমদ, রুনু মিয়া, চুনু মিয়া, কদ্দুস মিয়া, তাহের আহমদ, আব্দুল আহাদ, আজহার আহমদ, রুম্মান আহমদ, মোঃ সাঈদি, ফাব্বির আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ নুর উদ্দিন ও সমাজকর্মী সেলিম আহমদের রুহের মাগফিরাত কামনা এবং জীবিত-মৃত সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন বুধরাইল উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াহিয়া। উল্লেখ্য, ফ্রেন্ডস অব বুধরাইল হসপিটাল ইউকের পক্ষ থেকে প্রসূতি সেবায় বুধরাইল হাসপাতালে মা-সন্তানের জন্য ১১ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মা-সন্তানের জন্য ফ্রেন্ডস অব বুধরাইল হসপিটাল ইউকের নগদ অর্থ উপহার

Update Time : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬